Services

Welcome to Our Comprehensive Dental Services...

আমাদের মিশন (Mission)

Dr. MH Mithun এর যাত্রা শুরু হয়েছিল একটিই লক্ষ্য নিয়ে — মানুষকে আত্মবিশ্বাসী ও স্বাস্থ্যকর হাসি উপহার দেওয়া। পেশাদার ও অভিজ্ঞ ডেন্টাল টিম নিয়ে আমরা শুরু করি একটি বন্ধুসুলভ, আরামদায়ক ও বিশ্বস্ত পরিবেশে সর্বোত্তম ডেন্টাল কেয়ার দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে।

আমরা বিশ্বাস করি, ডেন্টিস্টের চেম্বার শুধু চিকিৎসার জায়গা নয় — এটি আপনার স্বাস্থ্যের যত্ন নেয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা আপনার প্রতিটি সমস্যা শুনি, বুঝি এবং দিই সর্বোচ্চ যত্ন ও আধুনিক চিকিৎসা।

committing to excellence

Top-tier dental care that goes beyond the ordinary

আমাদের গল্প – বিশ্বাসযোগ্য এক হাসির যাত্রা

রোগীর নাম অজয় ত্রিপুরা, ১৫ বছর বয়স(২০১৯ সালে), খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রামে হেসে খেলে বড় হওয়া ছেলেটি এনজিওফাইব্রোমা নামক টিউমারে আক্রান্ত হয়, যেটা ছড়িয়ে পরেছিল তার ন্যাসাল ক্যাভিটি,ম্যাক্সিলারি সাইনাস,স্ফ্যানয়েড সাইনাস,ন্যাসোফেরিংস, প্যারাফেরিন্জিয়াল স্পেস,ইনফ্রাটেম্পোরাল ফোসা, ইন্ট্রাক্রেনিয়াল এক্সট্রাডুরাল স্পেস -এ।প্রায় এক বছর বিভিন্ন হাসপাতালে ঘুরে, রোগী অবশেষে (বিএমইউ) এর ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল।

২০১৯ এর মে মাসে (বিএমইউ) তে ৯ ঘন্টাব্যাপী দীর্ঘ জটিল অপারেশন এর মাধ্যমে টিউমারটির ৯৫ ভাগ রিমুভ করা হয়েছিল,তখন প্রায় ৮ ব্যাগ রক্ত লেগেছিল।

তার ২ সপ্তাহ পর নিউরোসার্জারী টিমের সাথে যৌথভাবে পুনরায় ৮ঘন্টা অপারেশনের মাধ্যমে টিউমার টির বাকি অংশ যা ব্রেন, স্ফ্যানয়েড সাইনাস, ন্যাসোফেরিংস এ ছিল তা রিমুভ করা হয়েছিল।

রোগীটি সুস্হ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার আগমুহূর্তে ছবিটি তোলা হয়।তার উপরের চোয়ালের অর্ধেক অংশ দাঁত সহ ফেলে দেওয়া হয়, অজয় ত্রিপুরার এই দাঁত বিহীন হাসির মূল্য অপরিসীম।

আমরা চাই, আমাদের প্রতিটি রোগী শুধু চিকিৎসা নয়, বরং ভালোবাসা ও যত্ন নিয়ে ফিরে যান — একটি সুন্দর, সুস্থ ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে।

ডাঃমাহমুদুল হাসান মিথুন
ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ঢাকা ডেন্টাল কলেজ
সেশনঃ২০০৪-০৫

Meet Our Expert Dental Team

Our team is the heart of everything we do. Each member brings a wealth of experience, deep clinical knowledge, and a passion for patient care. From the front desk to the treatment chair, we ensure your experience is smooth, comfortable, and personalized.

Testimonials

What Our Clients Say

পর্যালোচনা লিখতে এখানে ক্লিক করুন: 

Scroll to Top